বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট

কলারোয়ায় সিংগা হাইস্কুল এসএসসি ব্যাচে’র আয়োজনে মহান বিজয় দিবস নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-২১’ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ ব্যাচের দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ একাদশ দল ও হুলহুলিয়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।
প্রথমে এসএসসি-২২ একাদশ দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৭৯ রান সংগ্রহ করে। জবাবে হুলহুলিয়া ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করায় ১৪ রানে এসএসসি-২২ ব্যাচ চ্যম্পিয়ন হয়।
হুলহুলিয়া ক্রিকেট একাদশ দলকে রানার্স আপ হয়ে খুশি থাকতে হয়।

৪ দলীয় টুর্নামেন্টে অংশগ্রহনকারী অপর দু’টি দল সিংগা ক্রিকেট একাদশ ও বহুড়া ক্রিকেট একাদশ দল।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সিংগা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নক আউট টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক স্বপন সরকার, শিরিনা আক্তার, আব্দুস সালাম, বদরুজ্জামান বদরু, অফিস স্টাফ ইশারুল ইসলাম সহ অসংখ্য ক্রীড়া প্রেমী দর্শক বৃন্দ।

খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সমাজ সেবক মন্জুরুল ইসলাম সোহাগ সহ অতিথিবৃন্দ।

খেলাগুলি পরিচালনা করেন শিক্ষার্থী আল মামুন ও ফিরোজ হোসেন প্লাবন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা