বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আশাশুনির শ্রীউলায় ডাবলু নামের এক ব্যক্তি খুন হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাশেদ নামে এক ব্যক্তির চিংড়ি ঘের থেকে ডাবলুর মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর ইসলাম সরদারের পুত্র গোলাম রসুল ওরফে ডাবলু (২৭) বুধবার সন্ধ্যায় ওই গ্রামের মাঝের পাড়া জামে মসজিদে প্রাঙ্গনে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১০টার দিকে বন্ধুদের থেকে আলাদা হয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ী ফেরেনি। সকাল ৭টার দিকে জনৈক এক বৃদ্ধা মহিলা আশাশুনি-কোলার প্রধান সড়কের ধারে রাশেদের মৎস্য ঘেরে একটি লাশ ভাসতে দেখে লোকজন ডাকা-ডাকি করতে থাকে। স্থানীয় লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।

পরে আশাশুনি থানার ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ডাবলুর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় ব্যক্তিরা ডাবলুর মৃতদেহ বলে সনাক্ত করে।

ঘটনাস্থলে পুলিশ প্রাথমিকভাবে সুরোতহালে ডাবলুর কপালে, দু’চোখ, ও গলায় ক্ষতচিহ্ন এবং অন্ডকোষ কাটা দেখতে পায়। এখবরে ডাবলুর বাড়ী লোকজন ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।

এরিপোর্ট লেখা পর্যন্ত খুনের সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ওসি তদন্ত বিশ্বজিত কুমার অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান