বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

কলারোয়ায় বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে হাজারো জনতা

কলারোয়ায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার নানান বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান।

উপস্থিত সকলে জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন। প্রশাসনের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একযোগে শপথবাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত