Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

কলারোয়ায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবিস্তারিত পড়ুন
বিজয়ের ৫০ বছরে সাতক্ষীরায় ওয়ালটন প্লিজার উদ্যোগে ৫০ গাছের চারা রোপণ

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলায় ওয়ালটন প্লাজার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র্যালী, কেক কাটা। এছাড়া বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি বিভিন্ন ফলের গাছের চারা রোপণ করা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বার) দুপুরে নিউ মাকের্ট এলাকা থেকে একটি র্যালী বের হয়ে সাতক্ষীরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শহরের খুলনা রোড মোড় র্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করাবিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবসে কলারোয়া প্রেসক্লাবে আলোচনা সভা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলারোয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সমন্বয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অববিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবসে কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

মহান বিজয় দিবসে কলারোয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার মোসলেম উদ্দীনকে পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের পারিবারিক সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে মহান বিজয় দিবস পালিত

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিজয় র্যালিটি স্কুল চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকাবিস্তারিত পড়ুন
কলারোয়া চন্দনপুরে মহান বিজয় দিবস পালন

কলারোয়া চন্দনপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার পরপরই (বৃহষ্পতিবার) এবং বৃহষ্পতিবার সকালে গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ওই ইউনিয়নের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠা ও সংগঠন। এদিকে, বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া, র্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসনে, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

কলারোয়ার জয়নগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে জয়নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বীর শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও জয়নগর ইউনিয়ন পরিষদ দিনটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার চায়না বাংলার এমডি এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যু, শোক

সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান মৃত্যুবরণ করেছেন। এ.কে.এম আনিছুর রহমান (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ১টার দিকে দুবাইতে একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিকে সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এমপি রবির শোক এ.কে.এম আনিছুরবিস্তারিত পড়ুন

