মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে মহান বিজয় দিবস পালিত

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিজয় র‌্যালিটি স্কুল চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক হরি সাধন ঘোষ।

শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা শিরিনা আক্তার, শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, তন্ময় সরকার, আব্দুল্লাহ, আফরোজা খাতুন, শরিফা আক্তার মুন্নি, এসএম মাহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ. রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ. সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম।

এদিকে, অনুরূপভাবে দিবসটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়ে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত