শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চায়না বাংলার এমডি এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যু, শোক

সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান মৃত্যুবরণ করেছেন।
এ.কে.এম আনিছুর রহমান (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ১টার দিকে দুবাইতে একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

এদিকে সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এমপি রবির শোক
এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আনিছুর রহমান একজন খুবই ভাল মনের মানুষ ছিল। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে। আমি ভাবতেই পারছিনা আনিছ আর আমাদের মাঝে নেই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের শোক

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সিবি হসপিটালের এমডি এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
এ.কে.এম আনিছুর রহমান (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ১টার দিকে দুবাইতে একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ওনার্স অ্যাসোসিয়েশন সদস্য এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য বিধান চন্দ্র রায়, রেজাউল্লাহ, আনারুজ্জামান, শাহীন আলম, আবুল খায়ের, পুলক পাল, ফজলুল হক, ইয়াছিন আলীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। এদিকে এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে তার নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো