শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয়ের ৫০ বছরে সাতক্ষীরায় ওয়ালটন প্লিজার উদ্যোগে ৫০ গাছের চারা রোপণ

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলায় ওয়ালটন প্লাজার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিলো র‍্যালী, কেক কাটা।
এছাড়া বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি বিভিন্ন ফলের গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বার) দুপুরে নিউ মাকের্ট এলাকা থেকে একটি র‍্যালী বের হয়ে সাতক্ষীরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শহরের খুলনা রোড মোড় র‍্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

পরে সাতক্ষীরার ওয়ালটন প্লাজায় কেক কেটে আনুষ্ঠানিক ভাবে দিবসটির শুভ সূচনা করেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এরিয়া ম্যানেজার লালু কুন্ড, রাইজিংবিডি ও এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, সাতক্ষীরা এরিয়ার কেডিট মনিটরিং অফিসার কে এম মনজুরুল ইসলাম, সাতক্ষীরার ওয়ালটনের প্রথম প্লাজার ম্যানেজার মো.সুমন মিয়া, সাতক্ষীরাস্থ খুলনা রোড মোড়ের ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.শফিকুল ইসলাম, পাটকেলঘাটা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এদিকে বিকালে সাতক্ষীরার পুলিশ লাইন্সের ভিতরে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়ালটন প্লাজার উদ্যোগে ৫০ টি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শামসুল হক, রাইজিংবিডি ও এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার।
সেসময় জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা ও ওয়ালটন প্লাজার ম্যানেজারাসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো