বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের মানুষের মুক্তি : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা, বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি। আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালবাসি, গড়ে তুলি একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ।

শিল্প মন্ত্রণালয় আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের রবিবার এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

এতে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি। প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা থেকে শিল্পায়ন গড়ে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থা প্রধানদের আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মর্যাদাশীল, উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিল্পভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। তিনি আজকের বিজয় দিবসের শপথ নিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক, সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যার যার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিনবছরের শাসনকালে তিনি দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা তাঁর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী