রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মশালা

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর আয়োজনে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ডিবেম্বর) ওই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.অমল কুমার সরকার, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পল্লী সমাজের সদস্যদের মানববন্ধন

কলারোয়ায় পল্লী সমাজের সদস্যদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার, কলারোয়া ব্র্যাক প্রতিনিধি শাহানাজ পারভীন, পল্লী সমাজের সভাপ্রধান হোসনেয়ারা বেগম, পল্লী সমাজের পারুল, রিজিয়া, ফারজানা, বিউটি, সালমা, পারভীন, নাছিমা, মেহেরুনসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ। নারী নির্যাতন নির্মূলকরণে ১৬দিন ব্যাপি কর্মসূচির অংশবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত্রি ব্যাপী প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্য রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোশাররফ কন্যা ও নব-নির্বাচিত কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভীন এর সার্বিক সহযোগিতায় প্রয়াত চেয়ারম্যান মোশাররফের প্রতিষ্ঠিত দারুল ইহসান জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ এর সভাপতিত্বে মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় মাগরিববিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্ততি সভা

বিজয়ের ৫০ বছর পূর্তিতে শার্শার বাগআঁচড়ায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীমীলীগের সাবেক সাধারন সম্পাদক সাধন কুমারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক। এসময় অন্যান্যোরবিস্তারিত পড়ুন

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। বুধবার এ রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুরবিস্তারিত পড়ুন

ভারতের সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার স্ত্রীও ছিলেন। সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত আহতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

সাতক্ষীরায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং আরবান ডেবলপমেন্ট কর্মসূচির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালিত হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) সাতক্ষীরার মুনজিতপুর রাজ্জাক পার্কের পাশে ওই দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও আর নয় সহিংসতা দুর হোক নীরবতা এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এ দিবস পালনে এবং বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহনবিস্তারিত পড়ুন

মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিযোগিতাশীল বিশ্বের টিকে থাকতে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৩০টি কলকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান এবং নারী কর্মজীবী হোস্টেলের ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় পৃথিবীর প্রায় সব দেশ স্থবির হয়ে গেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা চলমান থাকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে নারীরা ন্যায্য পাওনাবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার আবারো রক্তক্ষরণ হচ্ছে, অবস্থা সংকটাপন্ন : মির্জা ফখরুল

কারাগারে থাকাবস্থায় খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং পিজি হসপিটালে চিকিৎসা হয়নি। এই কারণে তার এই অবস্থা।বিস্তারিত পড়ুন

জনগণের কাছে অগ্রহণযোগ্য, আ.লীগের কাছেও তা অগ্রহণযোগ্য : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এরমধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীবিস্তারিত পড়ুন