বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার স্ত্রীও ছিলেন।

সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত আহত হয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।

সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এদিন দুপুরে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।

ওই হেলিকপ্টারে সস্ত্রীক প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন।

দুর্ঘটনাস্থলে ইতোমধ্যেই পৌঁছেছে সেনাবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, তাদের স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী