রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে চন্দনপুর দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর মো. আবু নসর। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা আব্দুল মালেক, প্রাক্তন ইউপি সদস্য সাইদুর রহমান, সমাজসেবক আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল্লাহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

কলারোয়ায় জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এদের মধ্যে তিনজনকে কলারোয়ায় ও অপর দুইজনকে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

বেনাপোল আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

আপনার অধিকার আপনার দায়িত্ব’ এই প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বৃহস্পতিবার সকাল ১১টায় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে জাতীয় সংগীত পরিবেশন, দিবসটির শুভ সূচনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। এরপর যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল কাস্টমসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‍্যালি করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোলবিস্তারিত পড়ুন

আরো খবর : দুর্নীতি বিরোধী দিবস পালন

শেষ দিনে আশাশুনিতে আরো ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ৭ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিল, স্বতন্ত্র প্রার্থী শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ সরদার। বুধহাটা ইউনিয়নের নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু। শোভনালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থীবিস্তারিত পড়ুন

এ্যাডভোকেসি সভা

কলারোয়ায় ১১-১৪ ডিসেম্বর ৬মাস- ৫বছর শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে কলারোয়ায় উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। আগামি ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) দেশব্যাপী অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- শিক্ষিত জাতি, দেশের অহংকার। কোনো এলাকার সার্বিক উন্নয়নের জন্য সেই এলাকাটিতে সুশিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তবে এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। বুধবার (০৮ ডিসেম্বর-২০২১) যশোরের সন্ধ্যায় মণিরামপুর উপজেলার জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনীবিস্তারিত পড়ুন

আবেদন ছাড়াই ঋণ: কলারোয়ায় এনআরবিসি ব্যাংকের ৫ কর্মকর্তার নামে মামলা

কলারোয়ায় এনআরবিসি ব্যাংকে আবেদন ছাড়াই ৯০লাখ টাকার ঋণ গ্রহনের অভিযোগ উঠেছে। এঘটনায় নিরহ গ্রাহক বাদী হয়ে ব্যাংকের ৫ কর্মকর্তার নামে মামলা দায়ের করেছেন। মামলার বাদী গ্রহক শেখ অহিদুল ইসলাম জানান- প্রায় বছর আগে এক ব্যক্তির অনুরোধে ব্যাংকের হিসাব খোলার জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর করেছিলেন। তারপর তিনি কোন দিন ব্যাংকে যাননি বা কোন লেনদেনও করেননি। পরে অন্য ব্যাংকে ক্রেডিট কার্ড করতে গেলে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে দেখতে পারেন তার ব্যাংকে ঋণ রয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মশালা

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর আয়োজনে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ডিবেম্বর) ওই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.অমল কুমার সরকার, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পল্লী সমাজের সদস্যদের মানববন্ধন

কলারোয়ায় পল্লী সমাজের সদস্যদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার, কলারোয়া ব্র্যাক প্রতিনিধি শাহানাজ পারভীন, পল্লী সমাজের সভাপ্রধান হোসনেয়ারা বেগম, পল্লী সমাজের পারুল, রিজিয়া, ফারজানা, বিউটি, সালমা, পারভীন, নাছিমা, মেহেরুনসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ। নারী নির্যাতন নির্মূলকরণে ১৬দিন ব্যাপি কর্মসূচির অংশবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত্রি ব্যাপী প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্য রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোশাররফ কন্যা ও নব-নির্বাচিত কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভীন এর সার্বিক সহযোগিতায় প্রয়াত চেয়ারম্যান মোশাররফের প্রতিষ্ঠিত দারুল ইহসান জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ এর সভাপতিত্বে মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় মাগরিববিস্তারিত পড়ুন