বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর : দুর্নীতি বিরোধী দিবস পালন

শেষ দিনে আশাশুনিতে আরো ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ৭ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিল, স্বতন্ত্র প্রার্থী শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ সরদার।
বুধহাটা ইউনিয়নের নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু।
শোভনালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী প্রভাষক ম. মোনায়েম হোসেন।
কুল্যা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুল বাছেত হারুন চৌধুরী।
আনুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলম লিটন।
খাজরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা অহিদুল ইসলাম মোল্যা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ।
মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস