বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ্যাডভোকেসি সভা

কলারোয়ায় ১১-১৪ ডিসেম্বর ৬মাস- ৫বছর শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে কলারোয়ায় উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

আগামি ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী ভিটামিন প্রদান কেন্দ্রসহ বিভিন্ন স্থান থেকে এই ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল ও এক বছরের বেশি থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সকল অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভীর সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কান্তি, স্যানিটারী পরিদর্শক শফিকুর রহমান, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এএইচআই নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, সিএইচসিপি, নার্চসহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা