শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবেদন ছাড়াই ঋণ: কলারোয়ায় এনআরবিসি ব্যাংকের ৫ কর্মকর্তার নামে মামলা

কলারোয়ায় এনআরবিসি ব্যাংকে আবেদন ছাড়াই ৯০লাখ টাকার ঋণ গ্রহনের অভিযোগ উঠেছে। এঘটনায় নিরহ গ্রাহক বাদী হয়ে ব্যাংকের ৫ কর্মকর্তার নামে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী গ্রহক শেখ অহিদুল ইসলাম জানান- প্রায় বছর আগে এক ব্যক্তির অনুরোধে ব্যাংকের হিসাব খোলার জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর করেছিলেন। তারপর তিনি কোন দিন ব্যাংকে যাননি বা কোন লেনদেনও করেননি। পরে অন্য ব্যাংকে ক্রেডিট কার্ড করতে গেলে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে দেখতে পারেন তার ব্যাংকে ঋণ রয়েছে ৯০ লাখ টাকা। হতবাক হয়ে তিনি খেঁাজ খবর নিয়ে জানতে পারেন এই তুঘলকি ঘটনা ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক কলারোয়া শাখায়। তিনি এই ঘটনা জানতে পেরে ব্যাংক ম্যানেজারসহ ৫ ব্যাংক কর্মকর্তাকে আসামী করে খুলনার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানা মামলা গ্রহণ করে তদন্তের জন্য বিধি মোতাবেক দুর্নীতি দমন কমিশন খুলনাকে প্রেরণ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল আহসান মামলার কথা স্বীকারও করেন।

খুলনার দৌলতপুর থানায় দাখিলকৃত এজাহারে বলা হয়, রাজিব মটরস এর শেখ অহিদুল ইসলামের কাছে পাশ্ববর্তী ব্যবসায়ী রাব্বী এন্টারপ্রাইজ আব্দুল হালিম শেখ এনআরবিসি ব্যাংকে হিসাব খোলার জন্য ব্যাংকের ফরমে স্বাক্ষর নিয়ে যান। কোন টাকা জমা না দেওয়ায় তার আর বিষয়টি স্মরণে নেই। এ বছর তিনি খুলনার ব্র্যাক ব্যাংকে একটি ক্রেডিট কার্ড নেয়ার জন্য আবেদন করেন। বিধি বিধান মত বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট দেখা যায় তার সাতক্ষীরা কলারোয়ায় এনআরবিসি শাখায় ৯০ লাখ টাকার টাইম লোন রয়েছে, যা ৬/৯/২০২১ তারিখে নেয়া হয়েছে। যার মেয়াদ শেষ হবে ৩ জানুয়ারি ২০২২ তারিখে। এই হিসাব অনুযায়ী ৬/৯/২০২১ থেকে ৮/১১/২১ পযন্র্Í ৯৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করা হয়েছে। ব্যাংক থেকে চেক বই গ্রহণ, পে অর্ডার এমনকি ব্যাংকের সুদও পরিশোধ করা হয়েছে। এব্যাপারে এনআরবিসি ব্যাংক কলারোয়া শাখার ম্যানেজার কাজী মোশারেফ হোসেন, ম্যানেজার অপারেশন শাহেদ শরীফ, জুনিয়ার অফিসার বদিউর রহমান ব্যবসায়ী আব্দুল হালিম শেখসহ ৫জন অজ্ঞাত কর্মকর্তাদের নামে জাল জালিয়াতি করে ঋণ দেওয়া হয়। এজাহারে বলা হয় তার রিক্যুজিশন স্লিপ, কোন আবদেন না করা এবং লেনদেনের কোন এলার্ট ম্যাসেস মোবাইলে না আসায় তিনি এই মামলা দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন খুলনা উপ পরিচালক নাজমুল আহসান বলেন, এ অভিযোগটি মঙ্গলবার তারা পেয়েছেন, প্রধান কার্যালয়ের অনুমতির পর তারা তদন্ত শুরু করবেন।

এব্যাপারে এনআরবিসি ব্যাংক কলারোয়া ব্যাংকের ম্যানেজার কাজী মোশারেফ হোসেনের সাথে যোগাযোগ করলে এই ঋণের কথা স্বীকার করেন।
তিনি বলেন, শেখ অহিদুল ইসলাম অভিযোগ করার পর এই টাকা সমন্বয় করে দেয়া হয়েছে এবং গ্রাহকের কোন অভিযোগ নাই বলে তিনি দাবি করেন।

ব্যাংকে না গিয়ে কোন আবেদন না করলেও ৯০ লাখ টাকা ঋণ কিভাবে হলো?- এমন প্রশ্ন করলে তিনি বারবার টাকা সমন্বয় করা হয়েছে বলে দাবি করেন।

তিনি আরো বলেন, ঠিকাদারি কাজের বিপরীতে এই ঋণ প্রদান করা হয়েছে।

এ ব্যাপাারে শেখ অহিদুল ইসলাম জানান, তিনি কোনদিন ব্যাংকে যাননি, হিসাব খোলা ফরম ছাড়া কোন কাগজে তিনি সই করেননি, কোন লেনদেন বা চেক বইয়ের জন্য আবেদন করেননি। সেখানে ৯০ লাখ টাকার ঋণ এটা বড় ধরনের জাল জালিয়াাতি আর এর সাথে ব্যাংকের বড় সিন্ডিকেট চক্র জড়িত। তিনি ব্যাংকে অভিযোগ করার পর তারা টাকা সমন্বয় করে দিয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকের ম্যানেজার এখন তাকে বার বার মোবাইল করে ক্ষমা চাচ্ছেন এবং অভিযোগ না করার জন্য পীড়াপীড়ি শুরু করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল