রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেপ্তার-১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফার্মেসী ও বিকাশ ব্যবসায়ীর ২ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গাবতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। মামলার বাদী মিজানুর রহমান কালিকাবাড়ি গ্রামের মহারাজ তালুকদারের পুত্র। গ্রেপ্তারকৃত এজাহার নামীয়বিস্তারিত পড়ুন

নড়াইলে মহিলা দলের কর্মী সম্মেলনে আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘অবৈধ সরকারকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করে বিদেশে উন্নত চিকিৎসা করাতে হবে।’ নড়াইলে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়ি চত্বরে শিরিন সুলতানার সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়লো ৪০ উট!

প্রতিবছর সৌদি আরবে আয়োজিত হয় বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব। চলতি মাসে শুরু হয়েছে জনপ্রিয় এই উৎসব। তবে এই সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে ৪০টি উট। ইনজেকশন দিয়ে দেহ মোটাতাজাকরণ ও কৃত্রিম উপাদান দিয়ে মাংশপেশী সতেজ দেখানোর অভিযোগে উটগুলোকে বাদ দেওয়া হয়েছে। বুধবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর নির্বাচিত উটের মালিককে পুরস্কার হিসেবে দেওয়া হয় ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে উটকে আকর্ষণীয় করতে কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

তাহসান-মিথিলা-শবনম ফারিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

দেশের জনপ্রিয় তিন অভিনেতা অভিনেত্রীসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সাদ স্যাম রহমান নামে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলার আসামিরা হচ্ছেন- অভিনেতা ও গ্রাহক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। এছাড়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)বিস্তারিত পড়ুন

দেশ ছাড়লেন ডা. মুরাদ হাসান

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য ও নারী নিয়ে অশ্লীল মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। শেষপর্যন্ত অভিযোগ-বিতর্ক মাথায় নিয়ে দেশ ছাড়লেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পুলিশ ও বিমানবন্দরের দুটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এর আগে মুরাদ হাসান রাত ৯টার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।বিস্তারিত পড়ুন

বুস্টার ডোজ নিলেই মিলবে ২৯ হাজার টাকা!

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ষাটোর্ধ্ব নাগরিকরা করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলে নগদ ৩০০ ইউরো পাবেন। বাংলাদেশি টাকায় তা দাঁড়ায় ২৯ হাজার ১৪২ এ। আর এই বয়সীরাই টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করলে পাবেন ২০০ ইউরো, এটা বাংলাদেশি টাকায় ১৯ হাজার ৪২৮ টাকা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থায় রয়টার্স এক প্রতিবেদনে বলে, স্লোভাকিয়া টিকা নেওয়ার জন্য প্রণোদনা প্রদানকারী প্রথম দেশ নয়। সুইজারল্যান্ডে যারাবিস্তারিত পড়ুন

ওমিক্রনের উদ্বেগের মাঝেই ‘বিশেষ’ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সময়ের সঙ্গে সঙ্গে নতুন তথ্য জানা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে। দ্রুত সংক্রমণ, মৃদু উপসর্গের মতো তথ্য এখনও জানা গেলেও, সংক্রমণ রুখতে অতিরিক্ত করোনা টিকার প্রয়োজন রয়েছে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওমিক্রন সংক্রমণ রুখতে করোনা টিকার অতিরিক্ত ডোজ প্রয়োজন কিনা তা এখনও জানা যায়নি। সুতরাং সকল দেশকে অনুরোধ করা হচ্ছে, আগে থেকেই টিকা নিয়ে তাড়াহুড়া শুরু নাবিস্তারিত পড়ুন

হালকা বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

দেশের তিনটি বিভাগে হালকা বর্ষণের আভাস রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এ ব্যাপারে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, আবহাওয়ার বর্তমান অবস্থায় শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিকবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি রাধাপদ ঘোষ। অনুষ্ঠানে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এসএমসি সদস্য গণপতি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক জুলিয়া পারভীন,বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে চন্দনপুর দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর মো. আবু নসর। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা আব্দুল মালেক, প্রাক্তন ইউপি সদস্য সাইদুর রহমান, সমাজসেবক আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল্লাহবিস্তারিত পড়ুন