বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি রাধাপদ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এসএমসি সদস্য গণপতি বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক জুলিয়া পারভীন, আলি হোসেন, মোছাঃ নয়ন আক্তার, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, জাকিয়া পারভীন প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান কামরুল।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মুহিন, গীতা পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী অর্ণবী পাল রিয়া এবং বাইবেল থেকে পাঠ করেন কাজল বিশ্বাস।

সবশেষে এ বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলে স্কুল সেরা তিন কৃতি শিক্ষার্থী- ৯ম শ্রেণির মোহিত লাল বিশ্বাস, ৮ম শ্রেণির বুশরা হোসেন এবং ৭ম শ্রেণির অথৈ পাল রিংকুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দসহ প্রধান শিক্ষক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!