Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এর আগে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। যে কারণেবিস্তারিত পড়ুন
মুরাদের কানাডায় ঢুকতে না পারা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। তাকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হয়নি, কেন তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল- শনিবার দুপুরে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না, এ বিষয়ে এখনও কিছু জানি না আমরা। না জেনে এ বিষয়ে কথা বলতে পারববিস্তারিত পড়ুন
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সাবেক ও বর্তমান শীর্ষ ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও অবাক হন। সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এদিকে রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলদেশের আইনশৃঙ্খলা বাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করে না। দুর্বৃত্তদের হামলা থেকে আত্মরক্ষার জন্য কখনো কখনো গুলি ছুড়তে হয়। তারপরও প্রতিটি ঘটনাই তদন্ত হয়। মানবাধিকারবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল র্যাব

র্যাব মানবাধিকার লঙ্ঘন বা লুণ্ঠন করে না বরং রক্ষা করে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এমন মন্তব্য করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। আর বিশেষজ্ঞরা বলছেন, দেশ দখলের মাধ্যমে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনকারীদের মুখে এমন বুলি মানায় না। এদিকে, বাংলাদেশের সাবেক ও বর্তমান ৭ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও অবাক হন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
বস্তুনিষ্ঠভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এই বাহিনীর সাবেক এবং বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের আনা এমন অভিযোগকে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়। কোনো সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে আইনানুগবিস্তারিত পড়ুন
আলালের কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি কোনো সভ্য সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বঙ্গভবনের পাশে টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও কটূক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে একাত্মতাবিস্তারিত পড়ুন
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি আসামে উদ্ধার!

দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ঘড়িটি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট বার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’ আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন : ফখরুল

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপরও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় দলটির সিনিয়র নেতারা খালেদা জিয়াকে স্লোপয়জনিং করার অভিযোগও করেন। সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেগম জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানানবিস্তারিত পড়ুন
স্বামীর উচ্চতা ৪৪ ইঞ্চি, স্ত্রীর ৩৩ ইঞ্চি!

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. আল আমিন (২২) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একই উপজেলার সোহাগদল গ্রামের শাম্মী আক্তারকে (২০)। তারা ২ জনই একই রকম শারীরিক প্রতিবন্ধী। উচ্চতায় একেবারে খর্বাকার। আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মীর উচ্চতা ৩৩ ইঞ্চি। দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাঁকজমকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মো. আল আমিন উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিণা গ্রামের আব্দুল হামিদের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানেরবিস্তারিত পড়ুন
কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান

বিতর্কিত রাজনীতিবিদ ও সদ্য পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।বিস্তারিত পড়ুন

