Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় কবিতা উৎসব
‘কবির দ্বারা কখনও মানুষ ক্ষতিগ্রস্ত হয় না’: জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, ‘একজন কবির দ্বারা কখনও একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব, কবিতা দিয়েই সব আন্দোলন বেগবান করা সম্ভব।’ সাতক্ষীরায় ‘কবিতায় স্নিগ্ধতা জলবায়ূর নিশ্চয়তা’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার সপ্তদশ কবিতা উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘সময়ের কাগজ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের গনমাধ্যম এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে উল্লেখ করে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেছেন, দৈনিক সময়ের কাগজ পাঠক সমাজের চাহিদা পূরনে এগিয়ে যাচ্ছে। রাজনীতি, সরকার, বিরোধী দল সবার কথা পত্রিকার পাতায় তুলে ধরা ছাড়াও তারা পাঠকদের কথা বিবেচনায় রেখে নানামুখী সংবাদ প্রকাশ করে গনমাধ্যম জগতে একটি ভালো অবস্থান করে নিয়েছেন। শনিবার ‘দৈনিক সময়ের কাগজ’ এর ১৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরার সাংবাদিক ঐক্য অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। পরে তিনি উপজেলার বিভিন্ন ভিটামিন প্রদান কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুরবিস্তারিত পড়ুন
তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে তালা হাসপাতাল ক্যাম্পাসে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীববিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে মেম্বারদের অভিযোগ

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ইউপি সদস্য। ৯ ডিসেম্বর ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান গত ২৩ নভেম্বর ইউপি সদস্যদের ফোন করে জানিয়ে দেন যে, ট্যাগ অফিসার থাকতে না পারায় প্যানেল নির্বাচনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় আমতলা মোড়স্থ নিরাময় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সরকারি জায়গায় রাতের আধাঁরে ঘর নির্মাণ!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে সরজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক ও নেংগী রোডের দক্ষিণ-পশ্চিম কর্নারে, কাঁচা বাজারের মধ্যে, দুই পাশে গ্রেড বিম সহ কলাম তৈরি করা হয়েছে। বাজারের কাঁচামাল ব্যবসায়ী ওয়াহেদ আলী, ইসমাইল গাজী, ইসলাম গাজী সহ একাধিক কাঁচামাল ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে আসছি কিন্তু হঠাৎবিস্তারিত পড়ুন
আশাশুনির শ্রীউলা ইউনিয়ন যুবলীগের কমিটি ।। সভাপতি সাদ, সেক্রেটারী মামুন

আশাশুনির শ্রীউলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক মহিতুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সৌরভ রায়হান সাদকে সভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহ-সভাপতি, বরুন কুমার বাইন ও আবু হাসানকে সহ-সভাপতি, এস,এম আল মামুনকে সাধারণ সম্পাদক, মইনুল ইসলাম ও শরিফুল ইসলামকে যুগ্ম সম্পাদক, রেজাউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আহসান হাবিব সহ-সাংগঠনিক সম্পাদক, রাকিবুল হাসান রাসেল দপ্তর সম্পাদক,বিস্তারিত পড়ুন
আশাশুনিতে সদর চেয়ারম্যান প্রার্থী মিলনের নির্বাচনী অফিস উদ্বোধন

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী স,ম সেলিম রেজা মিলনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত্রে ৭নং ওয়ার্ডের কোদন্ডা আমতলা মোড়ে চেয়ারম্যান মিলনের চশমা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রহমত আলী গাজী। শামীম আক্তার মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আশরাফুল আলম, রফিকুল ইসলাম, শাহজানবিস্তারিত পড়ুন
তাহলে কোথায় গেলেন ডা. মুরাদ?

বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত ১০ টা থেকে ১১টার মধ্যে তার কানাডায় প্রবেশ করার কথা। কিন্তু কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘নতুন দেশ’ বলছে ভিন্ন কথা। প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত অনলাইনটি দাবি করেছে, ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরবিস্তারিত পড়ুন

