শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় আমতলা মোড়স্থ নিরাময় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহমুদুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলি হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন নিরব প্রমূখ।

এ সময় জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আল মাসুম রাজ, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান পিন্টু, আরশাফ হোসেন, জাসাস নেতা ফারুক হোসেন, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সাব্বির হোসেন, মামুনুর রশিদ, রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ধুলিহর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ঘোনা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা কৃষকদলের সদস্য হাফেজ আল আমিন।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। এখন তাকে উন্নত চিকিৎসা সেবা নেয়া দরকার। অথচ আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তালবাহনা করছে।

অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে ও বিভিন্ন হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস