Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার-১

নড়াইলের কালিয়া থানা পুলিশ ৫শত পিছ ইয়াবাসহ পলাশ শেখ (৪২) নামে একজনকে আটক করেছে। গভীর রাতে উপজেলার শুক্ত গ্রামের দত্ত্বের মোড় নামক স্থান থেকে পুলিশ তাকে আটক করে। পলাশের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে কালিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমানউল্লাহ বারীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শুক্ত গ্রামের দত্ত্বের মোড়ে অভিযান চালিয়ে মাদকবিস্তারিত পড়ুন
দেশে ফিরেছেন ডা. মুরাদ, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ

সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে তাকে দেশেই ফিরতে হয়েছে। রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেছেন। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন। তিনি সন্ধ্যা সোয়াবিস্তারিত পড়ুন
দেশে ফাইভজি’র যাত্রা শুরু

ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে সেজন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে টেলিটক বাংলাদেশ পরীক্ষামূলকভাবে দেশে ফাইভজি সেবা চালু করেছে। রবিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর রেডিসন হোটেলে ‘নিউ ইরা উইথ ৫ জি’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরীক্ষামূলক ফাইভজি সেবার উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২১’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্নাঢ্য র ্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রবিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে র ্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এম এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে নতুন কমিটিতে সভাপতি/সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে “জীবন বৃত্তান্ত” জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো।
কলারোয়ার কেঁড়াগাছি হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কলারোয়ার কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে স্কুল চত্বরে ফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি রবিউল আলম মল্লিকের সভাপতিত্বে ও প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নাান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, ইউপি সদস্য মনসুর আলী বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলাম, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়়়ের ধর্মীয় শিক্ষক কামাল হোসেন, সমাজ সেবক লাভলু, সাবেকবিস্তারিত পড়ুন
শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

যশোরের শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান উপজেলা, আইসিটি কর্মকর্তা আহসান কবির প্রমুখ। বক্তাগণ সামাজিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের মাসিক সভা ও পুরস্কার বিতরণ

স্বেচ্ছাসেবামূলক রক্তদাতা সংগঠন “আল-মু’মিন ব্লাড ব্যাংক”র মাসিক সভা ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের উপদেষ্টা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-মু’মিন ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবার যেবিস্তারিত পড়ুন

