বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের মাসিক সভা ও পুরস্কার বিতরণ

স্বেচ্ছাসেবামূলক রক্তদাতা সংগঠন “আল-মু’মিন ব্লাড ব্যাংক”র মাসিক সভা ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের উপদেষ্টা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-মু’মিন ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবার যে মহান ব্রত নিয়ে কাজ শুরু করেছে তা অব্যাহত থাকবে। দেশের কোন মানুষের যেন রক্তের অভাবে মৃত্যু না হয় আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করব।

এসময় সকল স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জানান তিনি।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে অক্টোবর মাসের সর্বোচ্চ ডোনার প্রস্তুতকারীর পুরস্কার জিতে নেন স্বেচ্ছাসেবক মো. জামাল হোসেন। নভেম্বর মাসের সেরা উদীয়মান স্বেচ্ছাসেবকের পুরস্কারে ভূষিত হন মো. জাহিদ হোসেন, ফেসবুকে শীর্ষ অবদানকারীর পুরস্কার জেতেন মো. আলমগীর হোসেন। সর্বোচ্চ ৩২টি ডোনার দিয়ে নভেম্বর মাসের সেরা ডোনার প্রস্তুতকারীর পুরস্কার জিতে নেন ফাতিমাতুজ্জাহরা।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-মু’মিন ব্লাড ব্যাংকের সদস্য শামিম বিশ্বাস, হাবিবুল্লাহ হাবিব, এস.এম নাসিম উদ্দিন, তাসফি নাহার স্বর্ণা, হাসিব বাবু রনি, মুশফিকুর রহমান রিজভি, শেখ তামজিদ আহমেদ, মো. ইমরান হুসাইন, রিপন, মুনিয়া সুলতানা ঋতু, মেহেদী হাসান, এনামুল হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন