বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম। পথে বেপরোয়া গতিতে আসা বিপরীতমুখী ঢাকাগামী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনায় নিহতের স্বজনরা এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর