বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘সময়ের কাগজ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের গনমাধ্যম এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে উল্লেখ করে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেছেন, দৈনিক সময়ের কাগজ পাঠক সমাজের চাহিদা পূরনে এগিয়ে যাচ্ছে। রাজনীতি, সরকার, বিরোধী দল সবার কথা পত্রিকার পাতায় তুলে ধরা ছাড়াও তারা পাঠকদের কথা বিবেচনায় রেখে নানামুখী সংবাদ প্রকাশ করে গনমাধ্যম জগতে একটি ভালো অবস্থান করে নিয়েছেন।

শনিবার ‘দৈনিক সময়ের কাগজ’ এর ১৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরার সাংবাদিক ঐক্য অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এ কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, মহান বিজয়ের এই মাসে দৈনিক সময়ের কাগজের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পত্রিকাটি গনমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবে এমন প্রত্যাশা করছি।

সাংবাদিক ঐক্য’র আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম প্রমুখ সাংবাদিক।

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি আমিরুজ্জামান বাবু।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে দৈনিক সময়ের কাগজের জন্মদিন পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান