বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায় ৬ ডিসেম্বর পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ উপলক্ষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সেদিন সোনারগাঁও হোটেলে এসেছিলেন তিনি। কিন্তু দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়।

গত ৬ ডিসেম্বর দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছিল। তবে তারা কেউই সে দুই সদস্যের নাম প্রকাশ করতে রাজি হননি। শুধু জানানো হয়েছিল, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।

বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেও উৎসবের সুযোগ পাননি নিগার সুলতানা জ্যোতিরা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর