শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলালের কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি কোনো সভ্য সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বঙ্গভবনের পাশে টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও কটূক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে একাত্মতা জানান শিক্ষামন্ত্রী।

ওই মানববন্ধনে তিনি আরও বলেন, বিএনপি সব সময় অপরাজনীতি করে, দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে।

মানববন্ধনে অংশ নেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও।

পরে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল পোড়ানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী