রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে ছাত্রলীগের অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ। অভিযোগটি প্রাথমিকভাবে জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত। এর আগে সন্ধ্যায় নুর উদ্দিন নামে এক ছাত্রলীগ কর্মীও মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগবিস্তারিত পড়ুন

ডিবির পর র‌্যাব অফিসে ইমন

অভিনেত্রী মাহিয়া মাহিকে কেন্দ্র করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে অডিও প্রকাশের ঘটনায় অভিনেতা মামনুন ইমনের সাথে কথা বলেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব। আর নায়িকা মাহিয়া মাহি দেশে ফিরলে তার সাথেও কথা বলা হবে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। এদিকে মাহিকে তুলে আনতে দেওয়া হুমকিতে ডিবি পুলিশের নাম উল্লেখ করায় ডা. মুরাদকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ। তবে অডিও প্রকাশ নিয়ে ভুলবিস্তারিত পড়ুন

সরকারি অফিসের ফাইল মুখে নিয়ে পালাল ছাগল

ভারতের উত্তর প্রদেশের কানপুরের উন্নয়ন ব্লক অফিস থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে দরকারি সরকারি নথি ছাগল নিয়ে পালিয়ে গেছে। কর্মচারী আর সরকারি কর্মকর্তারা যখন রোদে গা গরম করছিলেন, তখনই ছাগল এই কাণ্ড করে বসে। ছাগলটি মুখের মধ্যে একটি মোটা ফাইল নিয়ে অফিসের এদিক-ওদিক দৌড়াতে থাকে। ছাগলের কাণ্ড দেখে কর্মচারী আর কর্মকর্তাদের মাথায় বাজ পড়ে। একজন ফাইল বাঁচানোর জন্য ছাগলের পেছনে দৌড়ান। প্রায় একবিস্তারিত পড়ুন

একহাতে ১৩ টেনিস বল, গিনেস বুকে বাংলাদেশি

কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন। এবার এক হাতের ওপর ১৩টি টেনিস বল রেখে নতুন রেকর্ড গড়েন তিনি। গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করা হয়। জানা গেছে, মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্য সর্বোচ্চ ৫০টিবিস্তারিত পড়ুন

মুরাদকে দল থেকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: হানিফ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি ওই পদত্যাগপত্র পাঠান। এদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়ে আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, মুরাদ হাসানকে এরই মধ্যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগবিস্তারিত পড়ুন

ফেসবুকে ক্ষমা চাইলেন ডা. মুরাদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার বেলা ১টার একটু পর তিনি ওই স্টাটাস দেন। এদিকে, এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নিজের ফেসবুকে দেয়া ডা. মুরাদের স্টাটাসটি হুবুহু তুলে ধরা হলো: আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

ডা.মুরাদের ‘অশ্লীল’ অডিও সরাতে বিটিআরসিকে মৌখিক নির্দেশ হাইকোর্টের

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মঙ্গলবার দুপুরে ইমেইলের মাধ্যমে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদত্যাগপত্র পাঠান। এদিকে, এর আগে ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। এসময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ওবিস্তারিত পড়ুন

ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ

স্বশরীরে না এসে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেছেন চিঠিতে। গিয়াস উদ্দিন এ বিষয়ে বলেন, স্যার পদত্যাগপত্র মেইলে তথ্য প্রতিমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন। জানা গেছে, পত্রত্যাগপত্রপত্রটি মন্ত্রণালয়ের সচিবের কাছে পৌছায় প্রথমে। এটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা দুই দিনের সফরে ঢাকায়

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় অবতরণ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিএনপি নেতাদের

একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার জোয়ারে ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভের এক পর্যায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ ছাড়া তিনি বিএনপির সাবেক নারী এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে ​‘মানসিক রোগী’ বলেও অভিহিত করে বিতণ্ডায় লিপ্ত হন। এরপর রোববার রাতে চিত্রনায়িকাবিস্তারিত পড়ুন