বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে ছাত্রলীগের অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ। অভিযোগটি প্রাথমিকভাবে জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত।

এর আগে সন্ধ্যায় নুর উদ্দিন নামে এক ছাত্রলীগ কর্মীও মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগে ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন বলেন, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে ফেসবুকে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেনের দেওয়া একটি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও দেখতে পান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এর প্রতিবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন ও মানহানি করেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, তারা অভিযোগটিকে জিডি হিসেবে গ্রহণ করেছেন। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর