সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পরিষদ সদস্য পদ ছেড়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন করা জন্য ঢাকা জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে দিয়েছেন সেলিম মণ্ডল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালের নার্সদের মতো পাশে থেকে সার্বক্ষণিক জনগণের সেবা করার লক্ষ্যে তিনি এই পদ ছেড়ে দিয়ে ইউপি চেয়ারম্যানের জন্য ভোট লড়াইয়ে মাঠে নেমেছেন।

তিনি বলেন, একজন নার্স এবং একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা দুজনেই সার্বক্ষণিক মানুষকে সেবা দিয়ে থাকেন। নিজের আরাম হারাম করে তারা সেবা দেন। কাজেই মানুষের জন্য কিছু করতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যানের বিকল্প নেই। আমাকে মানুষ চায়, ভালোবাসে। তাই তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি আমার এই পদ ত্যাগ করেছি।

কিন্তু ঢাকা জেলা পরিষদে সদস্য পদে থেকে তৃণমূল পর্যায়ে সেভাবে মানুষের পাশে থাকা যায় না। তাই আমি এই কাজটি করেছি। আমি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, কোনো একটি প্রতীকে নির্বাচন করলাম। কিন্তু তাতে দেখা গেলো আমি একটি অংশের হয়ে গেছি।
এখানে ভাগাভাগি হয়ে গেলো। আমাকে আপামর মানুষের কল্যাণ করার জন্য সবার থাকতে হবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। পুরো ইউনিয়নবাসীর পক্ষে থাকার জন্য।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা প্রধান নির্বাহী র্কমর্কতা মো. মামুনুর রশিদ বলেন, ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডলের পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী