বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে সেলফি তুললেন মা ও ভাই

পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় ভাই তার অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে মায়ের সঙ্গে সেলফি তুললেন।

ভারতের মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ভাইজাপুর এলাকার এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ ডিসেম্বর) ৩৮ বছর বয়সী মায়ের সহায়তায় কীর্তি থোরের মাথা কেটে প্রতিবেশীদের দেখায় তার ভাই।
এমনকি ওই কাটা মাথার সঙ্গে সেলফিও তোলেন তারা। এরপর প্রতিবেশীদের তারা জানান, পরিবারের অমতে বিয়ে করার জন্য এভাবে মাথা কেটে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন ১৯ বছরের ওই তরুণী।
তখন থেকে নিজের স্বামীর সঙ্গেই থাকছিলেন তিনি। গত সপ্তাহে মেয়ের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করার কথা বলেন ওই তরুণীর মা। রোববার নিজের ছেলেকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যান মা। সে সময় ওই তরুণীর স্বামী অসুস্থ অবস্থায় অন্য একটি ঘরে শুয়েছিলেন।

বোন যখন চা বানাতে ব্যস্ত, তখনই তার ওপরে হঠাৎ হামলা চালায় নিজের ভাই৷ নিজের মেয়ের পা চেপে ধরে তার মা। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বোনের মাথা দেহ থেকে আলাদা করে দেয় ওই কিশোর। এরপর প্রতিবেশীদের নিজের বোনের কাটা মাথা দেখায় সে।

এরপর মা ও ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা