Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সেনাবাহিনী দেশে-বিদেশে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম : সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে আমি জাতির গর্বের জায়গায় দেখতে চাই, এটিই আমার ভিশন। তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা বাড়িয়েছে। এর ফলে দেশে ও বিদেশে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম এই বাহিনী। রোববার সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান এসব বলেন। শফিউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এইবিস্তারিত পড়ুন
আপাতত লকডাউন নয়
‘যারা বিদেশে আছেন তাদের এ মুহূর্তে দেশে না আসাই ভালো’

ওমিক্রন সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের (বিআইএইচএম) নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরের ল্যাবকে আরও বড় ও আধুনিকায়ন করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এসময় ওমিক্রন রোধে ভ্যাকসিন নিতে ও স্বাস্থবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ‘সীমান্ত বন্ধ না করলেওবিস্তারিত পড়ুন
রাজধানীর শাহবাগে কফিন মিছিল শিক্ষার্থীদের

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকার সড়কে প্রতীকী কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা পৌনে ১টার দিকে শাহবাগ মোড়ে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ নামে ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। আধা ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে সারাদেশে সব বাসে শিক্ষার্থীদের কাছ থেকে নিঃশর্ত অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানান শিক্ষার্থীরা। কফিন মিছিলে ‘আইন করে হাফপাস, দিতে হবে দিয়েবিস্তারিত পড়ুন
মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা পর ফিরে এলো উড়োজাহাজ

একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মাঝ আকাশে ফ্লাইটে একজন যাত্রী মারা যাওয়ার যান। ফলে উড্ডয়নের ৩ ঘণ্টা পরে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে উড়োজাহাজটি। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি ৩ ঘণ্টা আকাশে ওড়ার পরে দিল্লিতে ফিরে আসে। মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বিমানবন্দরের চিকিৎসকদের একটি দল ওই উড়োজাহাজের কাছে পৌঁছান। ভালোভাবে পরীক্ষা করার পরবিস্তারিত পড়ুন
শুধু চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হোন: প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি। উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া হচ্ছে। শুধু চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হোন। রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত নবম এসএমই পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন থেকে নারী উদ্যোক্তা ঋণবিস্তারিত পড়ুন
রাতে ইন্সপেক্টরের ঘরে যাওয়া নারী কনস্টেবলও প্রত্যাহার

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের কক্ষে আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই নারী পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি ছুটিতে থাকা অবস্থায় তিনি প্রদীপ কুমার দাসের কক্ষে রাতের বেলা কী কারণে গেলেন এ মর্মে উপযুক্ত কারণ দর্শাতে তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিলেট এসএমপি’র উপ-কমিশনার (পিওএম, প্রটোকল এন্ড প্রটোকল ও অতি: প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই নারী কনস্টেবলকেবিস্তারিত পড়ুন
আবারো শর্তে সব শহরে সিটি সার্ভিসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, আন্তঃজেলায় নয়

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব শহরে সিটি সার্ভিসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি। সব মেট্রোপলিটন ও জেলা শহরে যেখানেই ‘সিটি সার্ভিস’ সেখানেই বাসে হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করে দিয়েছেন সমিতির নেতারা। রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন। ১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুকন্যা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করছেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫’ এর পর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে। নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবার লাশ বানানো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। রোববার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হলেও গণতন্ত্র এখনও পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করাবিস্তারিত পড়ুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে বর-বউ পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে বর ও বউ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেলাল (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এপিবিএন পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগে কনের চাচাতো ভাইসহ দুজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আহতরা হলেন— বরের বাবা মো. ইউনুস (৪৫), বরের চাচা মো. আইয়ুববিস্তারিত পড়ুন
ভারতে কোচবিহারে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ

ভারতের কোচবিহারের তুফানগঞ্জ কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক বহিরাগত যুবক। কলেজের মধ্যেই গত ৩০ নভেম্বর তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। ধর্ষণের অভিযোগে তাপস দাস নামে ওই কলেজেরই এক সাবেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তুফানগঞ্জ কলেজের গ্রন্থাগারের কাছে গত মঙ্গলবার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। থানায় করা অভিযোগে বলা হয়, মঙ্গলবার নির্জনতার সুযোগবিস্তারিত পড়ুন

