বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারো শর্তে সব শহরে সিটি সার্ভিসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, আন্তঃজেলায় নয়

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব শহরে সিটি সার্ভিসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি।

সব মেট্রোপলিটন ও জেলা শহরে যেখানেই ‘সিটি সার্ভিস’ সেখানেই বাসে হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করে দিয়েছেন সমিতির নেতারা।

রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।

১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের মেট্রোপলিটন শহরসহ অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

রাজধানীর মতো শহর এলাকার সিটি বাসে অর্ধেক ভাড়া কার্যকরে বাসমালিক সমিতি কিছু শর্তারোপ করেছে।

শর্তগুলো হচ্ছে— সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সরকারি ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। উপজেলা বা দূরপাল্লার রুটে এ নিয়ম চলবে না।

মালিক সমিতির মালিক সমিতির মহাসচিব শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

সরকারি জ্বালানির দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহণ মালিকরা বাসভাড়া বাড়িয়ে দেন। বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়াসহ ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

আজকের সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহননেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী, মো. মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর