রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন

সড়ক ব্যবস্থাপনায় নিয়োজিত ও সড়কে অরাজকতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজে দাঁড়িয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘লুটপাটের আস্তানা, জ্বালিয়ে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছাত্র হত্যার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও,’ ‘গুজব ছড়িয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসানবিস্তারিত পড়ুন

৫ মিনিট ‘নিষিদ্ধ’ সিনেমা দেখায় ১৪ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার কিম হিউং-জিন পরিচালিত ‘দ্য আঙ্কেল’ সিনেমাটি মাত্র পাঁচ মিনিট দেখেছিল ইয়াঙগান প্রদেশের হাইসান শহরের এলিমেন্টারি ও মিডল স্কুলের ১৪ বছরের এক শিক্ষার্থী। উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ওই সিনেমা দেখার অভিযোগে চলতি বছরের ৭ নভেম্বর ওই কিশোরকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ছাত্র মাত্র পাঁচ মিনিট সিনেমাটি দেখেছিল তবে সংশ্লিষ্ট একটি সূত্র দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকেকে নিশ্চিত করেছে। ডেইলি এনকেবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে সুচিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। রোববার সকাল ১০টার পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশ ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন শ্রমিক দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে আসতে দেখা গেছেবিস্তারিত পড়ুন

‘ভুল করে’ নিরাপত্তা বাহিনীর গুলি, ভারতে নিহত ১১ গ্রামবাসী

ভারতের নাগাল্যন্ডে অনুপ্রবেশকারী মনে করে ভুল করে নিজের দেশের ১১ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়, বেসামরিক লোক নিহতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে,বিস্তারিত পড়ুন

দুই মেয়েকে ফিরে পেতে জাপানি মায়ের আপিল

বাবার কাছ থেকে দুই কন্যাশিশুকে ফিরে পেতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রোববার এই আবেদন (সিএমপি) করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত ২১ নভেম্বর জাপান থেকে আসা দুই শিশু তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরিফের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছিলেন। শিশুদের মা জাপানি নাগরিক এরিকো নাকানো তাদের সঙ্গে দেখা ও একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। আদালত বলেন,বিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে দিগন্ত জুড়ে হলুদের মেলা

ঋতু বৈচিত্র্যের এ বাংলায় বছরের বিভিন্ন সময় বর্ণিল রং আর অনাবিল সৌন্দর্য নিয়ে সেজে ওঠে ফসলের মাঠ। কখনো সবুজ রঙে ছেয়ে যায় মাঠ, কখনো রুপালি জলে ভরে যায় বিল আবার কখনো সোনালি ধানের শিষে লাগে বাতাসের দোল, আর শীতের শুরুতে দিগন্ত জুড়ে দেখা যায় হলুদ সরিষা ফুল। সরেজমিনে দেখা যায়- মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা, ষোলখাদা এলাকায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ। দেখে মনে হয় যেন হলুদ চাদরের বিছানা। এ সময়বিস্তারিত পড়ুন

তালা ও শ্যামনগরে দলিত ও মুন্ডা সম্প্রদায়ের যুব নারী উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ

সাতক্ষীরার তালা ও শ্যামনগর উপজেলায় দলিত ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের পিছিয়ে পড়া যুব নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ দাতা সংস্থা ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় ইউএনডিপি-এইচআরপি প্রকল্পের আওতায় তালা উপজেলায় ১১০ জন দলিত নারীকে এবং শ্যামগনর উপজেলায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ১১০ জন নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের দর্জি, হাস-মুরগি পালন ও ছাগল পালন এবং সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ২২০ জনবিস্তারিত পড়ুন

শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‌‌‌‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো? : ওবায়দুল কাদের

সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুই-তিনটি দুর্ঘটনার তথ্য তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুর্ঘটনা কাম্য নয়, দুঃখজনক। রামপুরায় দুর্ঘটনার পর বিভিন্ন অভিযোগ উঠেছে, প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রামপুরায় অনাবিল পরিবহণের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল, এত রাতে দুর্ঘটনার খবর ১০-১২ মিনিটের মধ্যে কীভাবে ছড়াল?বিস্তারিত পড়ুন

মেসির ৩০০ কোটি টাকার হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ

সপ্তম ব্যালন ডি’অর জয় কি দুর্ভাগ্যের দুয়ারে ঠেলে দিল লিওনেল মেসিকে? এ প্রশ্ন উঠতেই পারে। কারণ গত সোমবার পুরস্কারটি হাতে নেওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না পিএসজি মহাতারকার। প্রথমেই অসুস্থ হয়ে পড়েন, বমি করেন কয়েকবার। আমাশয় হয় তার। মাঠের লড়াইয়েও স্বস্তি নেই। ব্যালন ডি’অর জেতার ঠিক পরের ম্যাচেই পিএসজির হয়ে মাঠে নেমে ম্যাচ ড্র করেছিলেন মেসি। এরইমধ্যে তার ব্যালন ডি’অর জয় নিয়ে সমালোচনা-বিতর্ক চলছেই। এবার মেসি শুনলেন আরও বড় দুঃসংবাদ।বিস্তারিত পড়ুন