রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউনেস্কোর স্বীকৃতি পেলো কেরানীগঞ্জের দোলেশ্বর মসজিদ

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় দেড়শ বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। পহেলা ডিসেম্বর ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। এশিয়া প্যাসিফিক অঞ্চল -ফিজি থেকে শুরু করে কাজাখাস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতিবছর স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেজন্য এ পুরস্কারের নাম দেয় হয়েছে ‘এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন’। ইউনেস্কোবিস্তারিত পড়ুন

ওমিক্রনে এখন পর্যন্ত কেউ মারা যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন খুবই সংক্রামক, কিন্তু এখন পর্যন্ত এ ভ্যারিয়েন্টের আক্রমণে কেউ মারা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, বিশ্বর ৩৮টি দেশে এ পর্যন্ত নতুন এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে ওমিক্রন প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর আরব নিউজের। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া নতুন এই করোনার ভ্যারিয়েন্টটি সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থারবিস্তারিত পড়ুন

কুয়েট শিক্ষকের মৃত্যু : তদন্তে ৫ সদস্যের কমিটি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য করা হয়েছে কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে। আগামী ১০বিস্তারিত পড়ুন

ওমিক্রন : বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব। করোনা অতিমারিতে সুরক্ষা পেতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন উদ্যোগ নেয় সৌদি আরব। সবশেষ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে দেশটি। খবর গালফ নিউজের। শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজবিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, অন্যথায় জনগণ ক্ষমা করবে না : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খুব পরিষ্কার করে সরকারের কাছে বলতে চাই- আর বিলম্ব করবেন না। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এ দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং এই আন্দোলনই হবে এই সরকার পতনেরবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন

কলারোয়ার কেরালকাতায় মোরশেদ, কুশোডাঙ্গায় আসলাম নৌকার প্রার্থী

কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ২টি ইউনিয়ন কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দুই ইউপিতে গতবারের নৌকা প্রতীকের প্রার্থী কেরালকাতার মোরশেদ আলী ও কুশোডাঙ্গার আসলামুল আলম আসলামকে আবারো মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। তারা দু’জন-ই বর্তমান চেয়ারম্যান। সারা দেশের পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নের মধ্যে রইলো বাকি ১

দেশব্যাপী প্রথম থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তারিখ ইতোমধ্যে ঘোষণাও করা হয়েছে। ওই সকল নির্বাচনে সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৭৭টি স্থান পেয়েছে। শুধু বাকি থাকলো সদর উপজেলার আলীপুর ইউনিয়ন। জানা গেছে, প্রথম ধাপে ২১টি, দ্বিতীয় ধাপে ১৩টি ও তৃতীয় ধাপে ১৭টির নির্বাচন অনেকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১০টি ইউনিয়নের নির্বাচন। আরবিস্তারিত পড়ুন

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

কলারোয়া, আশাশুনি ও শ্যামনগরের ১৬ ইউনিয়নে নৌকা পেলেন যারা ।। নতুন মুখ ৪

ইতোমধ্যে তিন দফায় সাতক্ষীরা জেলায় ৫১টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচন গত ২৮ নভেম্বর সম্পন্ন হয়। চতুর্থ ধাপের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর তালা উপজেলার কুমিরা ও শ্যামনগরের ১২টির মধ্যে ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। আর পঞ্চম ধাপের ইউপি নির্বাচন আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি আশাশুনির ১১টি, শ্যামনগরের ৩টি এবং কলারোয়ার ২টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে এসব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই ।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতিপুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর শ্রীরামপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ‍উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

তালায় মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের হোতা আটক

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা একাধিক মামলার আসামী এসএম কামরুজ্জামান ওরফে বঙ্গাল (৫০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার আশাশুনী এলাকার কুল্যা মোড় হতে তাকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক যশোরের ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার মৃত নওয়াব আলী ছেলে। তবে বর্তমানে আশাশুনীর বুধহাটা এলাকায় বসবাস করে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তালা থানারবিস্তারিত পড়ুন