শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নের মধ্যে রইলো বাকি ১

দেশব্যাপী প্রথম থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তারিখ ইতোমধ্যে ঘোষণাও করা হয়েছে। ওই সকল নির্বাচনে সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৭৭টি স্থান পেয়েছে। শুধু বাকি থাকলো সদর উপজেলার আলীপুর ইউনিয়ন।

জানা গেছে, প্রথম ধাপে ২১টি, দ্বিতীয় ধাপে ১৩টি ও তৃতীয় ধাপে ১৭টির নির্বাচন অনেকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।

চতুর্থ ধাপে আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১০টি ইউনিয়নের নির্বাচন।

আর পঞ্চম ধাপে আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ১৬টি ইউপি নির্বাচন।

ফলে ৫ দফায় জেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৭৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হতে যাচ্ছে।
বাকি থাকবে মাত্র একটি ইউনিয়ন। সেটি হলো সাতক্ষীরা সদর উপজলোর ৭নং আলীপুর ইউনিয়নের নির্বাচন। ওই ইউনিয়নের গতবারের নির্বাচন সমসাময়িক অন্যান্য ইউপি নির্বাচন থেকে বছর দুয়েক পর অনুষ্ঠিত হয়েছিলো। ফলে স্বাভাবিকভাবেই এখনো প্রায় দুই বছর পর সেখানে নির্বাচনের স্বাদ পাবেন ইউনিয়নবাসী।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো