রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এক বছরে দেশে নতুন ৭২৯ জনের এইডস শনাক্ত, ২৫ শতাংশই রোহিঙ্গা

গত এক বছরে বাংলাদেশে নতুন করে ৭২৯ জনের এইডস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া এইডস রোগীর মধ্যে ২৫ শতাংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর। বুধবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এইডস দিবসের আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট এইডস রোগীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৭৭ শতাংশ রোগী। বর্তমানে দেশে এইডস রোগী শনাক্তের হারবিস্তারিত পড়ুন

দেশে ১৮ মাসের মধ্যেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তির মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার আমিন বাজারে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তাজুল ইসলাম বলেন, ইনসিনারেশন পদ্ধতি অর্থাৎ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ ময়লা-আবর্জনা প্রয়োজন হবে তা সরবরাহ করলে শহরে ময়লার সমস্যা থাকবে না।বিস্তারিত পড়ুন

রামপুরার বাসচাপায় কলেজছাত্র নিহত: নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত?

রাজধানীর রামপুরায় বাসচাপায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনাটি বিএনপি-জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘ফাইভজি: দ্য ফ্রন্টিয়ার টেকনোলজি’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর রামপুরার সড়ক দুর্ঘটনা নিয়ে এসব কথা বলেন তিনি। ওই কলেজছাত্রের মৃত্যুতে গভীর শোকাহত ও ব্যথিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে ঘটনাটি ঘটে রাতবিস্তারিত পড়ুন

প্রবাসীদের দেশে আসতে নতুন নির্দেশনা

করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগে করোনা রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা। মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যেসব যাত্রী আফ্রিকা থেকে আসবে, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি। একইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি বলেন, খেলা উপভোগ করে ভালোই লাগলো। খেলায় ১২ টি দল অংশগ্রহণ করে অবাক করে দিয়েছে। সাতক্ষীরার টেনিস খেলোয়াড়রা যে পিছিয়ে নেই তার প্রমাণবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে গেছে : ড্যাব

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে গেছে বলে জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড্যাবের শীর্ষ নেতারা এ কথা জানান। ড্যাব নেতারা জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি লিভারের মারাত্মক জটিলতাসহ কয়েকটি জটিল রোগে ভুগছেন। গত ২৪ ঘণ্টায় তার রক্তের হিমোগ্লোবিন কমেছে। বাংলাদেশের যত চিকিৎসা প্রযুক্তি আছে, তার জন্য সব প্রয়োগ করা হয়েছে। এখন তাকে পূর্ণ সুস্থ করতে হলে অনতিবিলম্বে বিদেশেবিস্তারিত পড়ুন

দেশে লিভার সিরোসিসের চিকিৎসা হয়, এটা ভুল তথ্য: ড্যাব

লিভার সিরোসিসের চিকিৎসা বাংলাদেশে হয় এটা ভুল তথ্য বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ড্যাব আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না। দেশে দুইজনের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন, আরেকজনের অবস্থা খুবই খারাপ। আরবিস্তারিত পড়ুন

বিয়ের আগে আরব গেলেন ক্যাটরিনা ও ভিকি!

দিন কয়েক বাকি ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়ের। রাজস্থানে বসতে চলেছে বিয়ের আসর। এরই মধ্যে বলিউডের গুঞ্জন শুরু হয়েছে- ক্যাটরিনাকে নিয়ে নাকি দিন কয়েক আগেই আরব ভ্রমণে গিয়েছেন ভিকি কৌশল। ক্যাট ও ভিকি আরব ভ্রমণে গিয়েছিলেন এমন মনে হওয়ার কারণ, তাদের ইনস্টাগ্রাম পোস্ট। জেট স্কি রাইডের কিছু ছবি শেয়ার করেছেন ভিকি। ছবির নিচে ক্যাপশন লিখেন, ‘আবুধাবিতে কাটানো সুন্দর কিছু সময়।’ ইউএই-র রাজধানী আবুধাবি। এসব সাধারণ বিষয় হিসেবেই ধরা হতো যদি নাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে ফুলমতি বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর-২০২১) দুপুরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। গৃহবধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। স্বজনদের দাবি- শারীরিক ও মানসিক রোগাক্রান্ত হয়ে ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ফুলমতি বেগম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের শাহেদ আলী মোড়লের স্ত্রী। এ ঘটনায় মণিরামপুর থানায়বিস্তারিত পড়ুন

হাবিল-ই কলারোয়ার কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান নির্বাচিত

এসএম আফজাল হোসেন হাবিল-ই কলারোয়ার কেঁড়াগাছি ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরপর দুই মেয়াদে তিনি এ পদে আসীন হলেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মারুফ হোসেনকে ৩২৫ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাবিল। মঙ্গলবার (৩০ নভেম্বর) কেঁড়াগাছি ইউপি নির্বাচনের স্থগিত ১নং ওয়ার্ডের (কেঁড়াগাছি গ্রাম) পুন:ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী সাময়িক বহিষ্কার হওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল আনারস প্রতীকে ৫৫২ ভোট পেয়েছেন।বিস্তারিত পড়ুন