Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছা পৌরসভার প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘জনগণের উন্নয়নমূলক কাজ জনগণকে বুঝে নিতে হবে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে সকলে দুর্নীতি প্রতিরোধে একসাথে কাজ করতে হবে।’ বুধবার (১ ডিসেম্বর) ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে ২০ কোটি ৫৪ লক্ষ ৮৭ হাজার ৩শত ৯৮ দশমিক আট ছয় এক পয়সা ব্যয়ে পৌর উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
আরো খবর..
আশাশুনিতে জীবিকা প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

উপকূলীয় আশাশুনি উপজেলার মানুষ প্রতি বছর বন্যা, সাইক্লোন, জলচ্ছ্বাসে বেড়ী বাঁধ ভেঙ্গে খাদ্য পানীয় বাসস্থান ও স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত ও চরম বিপদাপন্নতার শিকার হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত এখানকার পরিবেশ পরিবর্তিত হচ্ছে এবং মানুষের জীবন মানের উপর ব্যাপক প্রভাব পড়ছে। সরকার টেকসই বেড়ী বঁাধ নির্মানসহ মানুষের জীবন মানের উন্নয়ন ও কর্মসৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা উপকূলীয় জনগোষ্ঠির, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পবিস্তারিত পড়ুন
আরো খবর..
কেশবপুরে মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, থানার তদন্ত ওসি শিকদার মতিয়ার রহমান, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির ভোট পুনরায় গননার দাবি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন সদ্য সমাপ্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঘোড়া প্রতীকের প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৮ নভেম্বর ২১ অনুষ্ঠিত হওয়ায় কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচন শেষে ভোট গননার সময় এবং পরে অধিকাংশ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারগণসহবিস্তারিত পড়ুন
আশাশুনির ইউপি চেয়ারম্যান ডালিমের মনোনয়ন না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

হত্যা, ধর্ষন, চাঁদাবাজি, ঘেরদখল, গরীবের ত্রান আত্মসাৎ,অগ্নিসংযোগসহ ১৫ মামলার আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের আওয়ামী লীগ থেকে বহিস্কার ও আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়াসহ তার গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল কুদ্দুস মোল্যা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ৮নং খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচন : মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে নির্বাচিত হলেন যাঁরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত ২৮ নভেম্বর-২০২১ (রবিবার) শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু নৌকা মার্কা নিয়ে (দ্বিতীয় বার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ সদস্য নির্বাচিত করেছেন। ঝাঁপা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও সংরক্ষিত ৩টিবিস্তারিত পড়ুন
গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। শেখ হাসিনা বুধবার (১ ডিসেম্বর) সকালে বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল এবং নারী উদ্যোক্তাদের জন্য ১২ তলা বিশিষ্ট অত্যাধুনিক ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। মহিলাবিস্তারিত পড়ুন
ভারতের দিল্লিতে পেট্রোলের দাম কমলো লিটার প্রতি ৮ রুপি

ভারতের রাজধানী দিল্লিতে কমেছে পেট্রোলের দাম। রাজ্য সরকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯ দশমিক ৪০ শতাংশ করার ঘোষণা দেওয়ায় কমলো দাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ ডিসেম্বর) এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমছে ৮ রুপি। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেশটিতে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি। ইন্ডিয়ান ওয়েল করপোরেশনেরবিস্তারিত পড়ুন
বাঙালির গৌরবের মাস ডিসেম্বর

লাখো বাঙালির রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পরাধীনতার শেকল থেকে মুক্তি মেলে। দেখতে দেখতে পেরিয়েছে ৪৯ বছর। আর কয়েকদিন পরই গৌরবময় বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে। বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির হৃদয়ে এ মাস আনন্দের ও গৌরবের। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও স্বাধীন সূর্যোদয়ের ভিত্তি সূচিত হয়েছিল আরও আগেই। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে বাঙালি স্বাধীনতা অর্জনের দৃঢ় শপথ নেয়। ২৫ মার্চেরবিস্তারিত পড়ুন
রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র গ্রেফতার

রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেল থেকে তিনি গ্রেফতার হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার (১ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতারের পর স্পট ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের এলিট ফোর্স র্যাবেরবিস্তারিত পড়ুন

