মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, থানার তদন্ত ওসি শিকদার মতিয়ার রহমান, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়া রাসেল, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, অধ্যাপক মছিহুর রহমান প্রমুখ।

বাটা শো-রুমের উদ্বোধন

কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের প্রাণকেন্দ্র আখি প্লাজার নীচতলায় বাটা শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বাটা শো-রুমের স্বত্তাধিকারী আব্দুল মতিনের সভাপতিত্বে বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে বাটা শো-রুমের উদ্বোধন করেন বাটা ফ্র্যাঙ্কইজি ম্যানেজার আহমেদ আসিফ উর রহমান মল্লিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ফাস্টসিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখা ম্যানেজার মুজহার আলী, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার এস কে সাইফুদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও বাটা’র জেলা ম্যানেজার গাজী সায়েদ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ খলিলুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা