রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পড়ুন আরো খবর..

আশাশুনিতে মস্তিষ্ক বিকৃত জয়নালকে খুঁজে পেতে পিতা-মাতার আহাজারী

আশাশুনি সদর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মস্তিষ্ক বিকৃত জয়নালকে খুজে পেতে পিতা-মাতার আহাজারী। জানা গেছে বড় দূর্গাপুর গ্রামের ইউনুছ ঢালীর মস্তিষ্ক বিকৃত পুত্র জয়নাল গত রবিবার সন্ধ্যায় বাড়ীর কাউকে কিছু না জানিয়ে বাড়ী হতে কোথায় চলে গেছে। তার পিতা-মাতা, ভাই সহ আত্মীয় স্বজনরা বহু খোঁজা করে তাকে না পেয়ে জয়নালের ভাই আতাউল্যাহ ঢালী বুধবার আশাশুনি থানায় ২১নং একটি সাধারণ ডায়েরী করেছেন। শ্যামলা রঙের জয়নাল হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল চেকেরবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন: কলারোয়ার ইলিশপুর ওয়ার্ডে মেম্বার প্রার্থী শিমুলের দোয়া কামনা

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি কেরালকাতার ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী, তরুণ, সমাজ সেবক, মোঃ শিমুল হোসেন। শিমুল হোসেন জানান, সবাইকে সাথেবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় আনারস প্রার্থীর কর্মীদের উপর হামলা, কুল বাগান কেঁটে সাবাড়!

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় দিশেহারা আনারস প্রার্থীর লোকজন। গেল ২৮ শে নভেম্বর এর নির্বাচনকে কেন্দ্র করে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, ওয়ার্ডে চলেছে হামলা মামলার মতো ঘটনা। বাগআঁচড়া সাতমাইল পিঁপড়া গাছি গ্রামের নৌকার সমার্থক কর্মীদের হাতে আনারস সমার্থক কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত সাতজন। প্রতিপক্ষরা সাতমাইলের সোহাগ, পিঁপড়া গাছি গ্রামের রিপন ও মিঠুর হুমকি উপেক্ষা করে (২৮নভেম্বর) রবিবার সকালে ভোট দিতে গেলেবিস্তারিত পড়ুন

নিরাপদ সড়ক বিষয়ে পদক্ষেপ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। একইসাথে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ত্যাগ করে নিজেদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান। বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল-ডিএসইসি মেধাবৃত্তি ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসকল কথা বলেন। ডিএসইসি সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে সংসদ সদস্য ইঞ্জি: মোঃ মোজাফফর হোসেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা এডভোকেটবিস্তারিত পড়ুন

আ.লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিলেন কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ

আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে তা জমা দিলেন কলারোয়ার কেরালকাতা ইউপি’র আসন্ন নির্বাচনের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি। ৫ম ধাপের ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেন তিনি। বুধবার ছিল এই মনোনয়ন পত্র জমার শেষ দিন। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মোরশেদ এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২১’ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। একই সাথে আগামি ৬ ডিসেম্বর কলারোয়া পাকহানাদারমুক্ত দিবসটিও পালনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায়বিস্তারিত পড়ুন

নাভারনে আনসার ব‍্যাটালিয়নের জাতীয় পতাকা প্রদক্ষিণ, র‍্যালী

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন (২৬মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার নাভারণে ৭ আনসার ব‍্যাটালিয়ন সদর দপ্তরের উদ্যোগে বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিণ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের সকল ইউনিটের ন‍্যায় বুধবার সকালে ব‍্যাটালিয়ন সদরদপ্তরে ৫০ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন সদস্য ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট ব্যাপী এক বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিন র‍্যালীর আয়োজন করে। মহান বিজয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি ও বীজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের গুরুত্ব, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা। এই প্রশিক্ষণে জেলার ৭৫জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন প্রকল্প পরিচালক ড. ইকরাম উল হক, উপ-প্রকল্প পরিচালক ড. রেজা মো. ইমন। বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র জ্যেষ্ঠবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা ডি.বি (ধুলিহর ব্রহ্মরাজপুর) ইউনাইটেড হাইস্কুলের উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৭০১৬)-২য়, ৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণকৃত ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ওই ভবনের উদ্বোধন করা হয়। বুধবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-যশোর ‘সরাসরি’ বাস চলাচল বন্ধ, যাত্রী দূর্ভোগ চরমে

দুই জেলার মালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক বাস থেকে নেমে আরেক বাসে উঠতে হচ্ছে আরেক জেলায় যেতে হলে। সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয়বিস্তারিত পড়ুন