বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আরো খবর..

আশাশুনিতে মস্তিষ্ক বিকৃত জয়নালকে খুঁজে পেতে পিতা-মাতার আহাজারী

আশাশুনি সদর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মস্তিষ্ক বিকৃত জয়নালকে খুজে পেতে পিতা-মাতার আহাজারী।

জানা গেছে বড় দূর্গাপুর গ্রামের ইউনুছ ঢালীর মস্তিষ্ক বিকৃত পুত্র জয়নাল গত রবিবার সন্ধ্যায় বাড়ীর কাউকে কিছু না জানিয়ে বাড়ী হতে কোথায় চলে গেছে। তার পিতা-মাতা, ভাই সহ আত্মীয় স্বজনরা বহু খোঁজা করে তাকে না পেয়ে জয়নালের ভাই আতাউল্যাহ ঢালী বুধবার আশাশুনি থানায় ২১নং একটি সাধারণ ডায়েরী করেছেন। শ্যামলা রঙের জয়নাল হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল চেকের লুঙ্গী, লাল সাদা চেক গেঞ্জি সহ জ্যাকেট। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। মস্তিষ্ক বিকৃত জয়নালকে ফিরে পেতে তার পিতা অপেক্ষার প্রহর গুনছে।
ক্যাপশান-মস্তিষ্ক বিকৃত জয়নাল।

আশাশুনি সদর ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়নপত্র গ্রহন

আশাশুনি সদর ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থী নৌকার দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নপত্র ক্রয় করছেন এড. শহিদুল ইসলাম পিন্টু, স,ম সেলিম রেজা মিলন, ঢালী মোঃ সামছুল আলম, এন.এম.বি রাশেদ সরোয়ার শেলী, হোসেনুজ্জামান হোসেন, বুদ্ধদেব সরকার, এস,এম হুমায়ুন কবির সুমন, এস.এম সাহেব আলী। তারা গতকাল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তদের হাত থেকে এ মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন বলে জানাগেছে।

আশাশুনি সরকারি কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভা

আশাশুনি সরকারি কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বি,এল কলেজের সহযোগি অধ্যাপক ফারুকে আজম মোঃ আব্দুস সালাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সুবোধ কুমার চক্রবর্তী, গোলাম কুদ্দুস, বিধান চন্দ্র মন্ডল, পিটিআই ইন্সট্রাক্টর বিপ্লব মন্ডল, জাকির হোসেন ভুট্টু, রতন অধিকারী, উদয় বসাক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডাঃ রুমানা চৌধুরী, শিক্ষক নিরাঞ্জন কুমার, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত বৈদ্য প্রমুখ।
সভায় আশাশুনি সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী পালনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়