সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিলেন কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ

আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে তা জমা দিলেন কলারোয়ার কেরালকাতা ইউপি’র আসন্ন নির্বাচনের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি।
৫ম ধাপের ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেন তিনি। বুধবার ছিল এই মনোনয়ন পত্র জমার শেষ দিন।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মোরশেদ এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ নভেম্বর) স্থানীয় কাজিরহাট বাজারের দলীয় কার্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের লিখিত নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃনমুলের কাউন্সিলরদের সমর্থনের জন্য একটি বর্ধিত সভার আয়োজন করে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই বর্ধিত সভায় কেরালকাতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান সম মোরশেদ আলীকে নির্ধারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন