মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-যশোর ‘সরাসরি’ বাস চলাচল বন্ধ, যাত্রী দূর্ভোগ চরমে

দুই জেলার মালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক বাস থেকে নেমে আরেক বাসে উঠতে হচ্ছে আরেক জেলায় যেতে হলে।

সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তারা আর যশোরে বাস চালাচ্ছেন না।

আর যশোরের আন্তঃজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালিগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস।

বাস মালিক জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাস মালিকরা আর যশোরে বাস চালাচ্ছেন না। বুধবার থেকে যশোর মালিকরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছে। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রাণী হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে উভয় জেলার বাস মালিকরা। উভয়পক্ষই এখন এই সমস্যার সমাধান চাচ্ছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ সমস্যার সমাধানে তিনি যশোর জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। কী করা যায় তা নিয়ে দ্রুতই দুই জেলা প্রশাসনের মাধ্যমে দুই জেলার বাস মালিক সমিতিকে সমাঝোতার আয়োজন করে জন দূর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক