রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়া আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ নভেম্বর) মাদরাসার হলরুমে আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা পরষ্পরদের উপহার সামগ্রি প্রদান করেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রভাষক শাহনাজ পারভীন, প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, পরীক্ষার্থীদের পক্ষে রমজান, নূর মোহাম্মদ, মেফতাহুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন বছরের সন্তানের চিকিৎসায় সাহায্য কামনা শ্রমিক পিতার

জটিল রোগে আক্রান্ত তিন বছরের শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিক পিতা আল মামুন। অর্থ সংকটে একমাত্র সন্তান আশরাফুল আলম (৩) জটিল রোগে আক্রান্ত থাকলেও চিকিৎসা করাতে পারছেন না। সেই কারণে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন রাইচ মিল শ্রমিক আল মামুন মালী। আল মামুন জানান, তার বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে। জীবিকার তাগিদে ধুলিহর ইউনিয়নের মোস্তাকের মিলে শ্রমিকের কাজ করেন। গত ৩ বছর পূর্বে তাদের ঘরের আলো হয়েবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় নির্বাচন পরবর্তী সহিংসতা।। রুখতে নবনির্বাচিত চেয়ারম্যানের মাইকিং

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা দেখা দিয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে গেলো দু’দিন বিভিন্ন গ্রামের প্রতিপক্ষকে মারধর, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ইত্যাদি লেগেই আছে। এরই প্রেক্ষিতে যেকোন হিংসাত্মক অবস্থা এড়াতে ও নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে সচেতনতামূলক মাইকিং করেছেন ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন। তিনি অতিউৎসাহীদের নিবৃত ও শান্ত থাকার আহবান জানিয়েছেন। জানা গেছে, ২৮ নভেম্বর (রবিবার) শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের জেলা সম্মেলন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার প্রধান কার্যালয়ে মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে অগ্রগতি সংস্থা, সি.ডব্লিউ.সি.এস ও মটস এর যৌথ আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, টিসিসি’র অধ্যক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৩

সাতক্ষীরায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ৯টি বাড়িতে ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পরাজিত প্রার্থী আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের ওপর বিজয়ী বিদ্রোহী প্রার্থী আসাদুল হকের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুষ্পকাটি পূর্বপাড়ার হায়দার আলী, ছাত্রলীগ নেতা আল আমিন ও তার স্ত্রী মারিয়া খাতুনসহ স্থানীয়রা জানান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। মাদ্রাসার সুনাম রক্ষার্থে মেধার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করার আহবান জানিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় মাদ্রাসার পাঠ কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিমবিস্তারিত পড়ুন

এনইউবিটি খুলনাতে স্প্রিং ২০২২ এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে স্প্রিং ২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৫ ডিসেম্বর বুধবার পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। ভর্তি মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম. মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীনবিস্তারিত পড়ুন

করোনা: ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী অন্তঃমন্ত্রণালয় সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। সভাশেষে তিনি বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি— ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে। মিয়া সেপ্পো মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবো।’ শেখ হাসিনা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি। কিন্তু তারা এখন সামাজিক সমস্যা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু, তাদের উচিত এখন নিজ দেশে ফিরে যাওয়া।’ বৈঠকবিস্তারিত পড়ুন