রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আখাউড়া-আগরতলা রেল রুট পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে আখাউড়া-আগরতলা রেল রুট পুনরায় চালু করা হবে। তিনি বলেন, ‘আমাদের যোগাযোগ বাড়াতে হবে। আখাউড়া-আগরতলা রেল রুটের সব কিছুই (প্রয়োজনীয় স্থাপনা) সেখানে রয়েছে। এখন শুধুমাত্র তা পুনরায় চালু করতে হবে।’ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়ানো হলে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের উন্নতি হবে, বলেন তিনি। মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। শেখবিস্তারিত পড়ুন

করোনার ‘ওমিক্রন’: স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকান ‘ওমিক্রন’-এ আতঙ্কিত পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে স্কুল কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওযা হয়নি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময়বিস্তারিত পড়ুন

আ.লীগের পতন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ নভেম্বর) কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। আসেন কেন্দ্রীয় নেতারাও। সরকার মানবিক হয়ে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে উদ্যোগী হবেন এমন আশা প্রকাশ করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

ওমিক্রন: ভারতের নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ

ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে ভারত। এ বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীতে একথা জানান তিনি। এছাড়া মঙ্গলবার (৩০ নভেম্বর) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারত উচ্চ ঝুঁকির ১২টি দেশের তালিকা করেছিল। সেই তালিকায় বাংলাদেশকেবিস্তারিত পড়ুন

আফ্রিকা প্রবাসীদের দেশে না আসার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আফ্রিকা থেকে এ মুহূর্তে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, আফ্রিকা দেশ থেকে বা দক্ষিন আফ্রিকা থেকে এই মুহূর্তে কেউ যেন না আসে। আর তাদের সঙ্গে আমাদের যাতে কোনো ফ্লাইট না থাকে সে বিষয়েও বলেন তিনি। এ ছাড়া অন্য যেসব দেশে এখনও ইনফেকটেড হয়নি, তারা করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। কিন্তু যেসব দেশে সংক্রমণবিস্তারিত পড়ুন

দেশে ওমিক্রনের প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ।। ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

দেশে ওমিক্রনের প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া আফ্রিকা থেকে আসা নাগরিকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকা থেকে কেউ যাতে না আসেন সেটি চায় সরকার, যদি কেউ আসেন তাহলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে এ কথা জানিয়ে করোনার নতুন এ ভ্যারিয়েন্ট মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোরবিস্তারিত পড়ুন

বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে

বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে। তারা আওয়ামী লীগের বিদ্রোহীদের আশ্রয় করে মারামারি করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্যবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলনে এনায়েত উল্ল্যাহ

শুধু ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া ।। ঢাকার বাইরে ফুল ভাড়া! একদেশে দুই নিয়ম!

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছেন বাস মালিকরা। বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শুধু ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। খন্দকার এনায়েত বলেন, ভ্রমণকালেবিস্তারিত পড়ুন

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পেটে ব্যথার কারণে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে। তখন থেকেবিস্তারিত পড়ুন

মামলায় বেগম জিয়ার শাস্তি হয়েছে, আইনতো তাকে মানতে হবে : সেতুমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে আইনের জটিলতার সৃষ্টি হয়েছে, সেজন্য আওয়ামী লীগ দায়ী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলা উল্লেখ করে তিনি বলেন, মামলায় বেগম জিয়ার শাস্তি হয়েছে। সুতরাং আইনতো তাকে মানতে হবে। মানবিকতা যা করার সেটি করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভাবিস্তারিত পড়ুন