বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের পতন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। আসেন কেন্দ্রীয় নেতারাও। সরকার মানবিক হয়ে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে উদ্যোগী হবেন এমন আশা প্রকাশ করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ হেরে গেছে। এ থেকেই প্রমাণ হয় যে, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুপুরে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পক্ষ থেকে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে। সরকার মিথ্যা কথা বলছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে, রাজধানীর পাশাপাশি দেশের সকল বিভাগীয় শহরেও বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সোমবার (২৯ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শান্তিনগরসহ বেশ কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে লিফলেট দেন নেতারা।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, লিভারে রক্তরক্ষণের কারণে বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক। দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা না হলে বেগম জিয়ার মৃত্যুঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সরকারকে মানবিক দিক বিবেচনার আহ্বান জানান তিনি।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ১৬ দিন পর রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার পরামর্শ দেন তার চিকিৎসকরা।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা