রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চট্টগ্রামে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপি নেতারা

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত চট্টগ্রামে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর কালা মিয়া বাজার কেবি কনভেনশনে মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। কেন্দ্রঘোষিত এই সমাবেশ দুপুর ১টার দিকে শুরু হয়। এ উপলক্ষে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করেন।এ সময় নগরীর শাহ আমানত সংযোগ সড়কে তীব্র যানজট লেগে যায়।বিস্তারিত পড়ুন

এক মাসে আফ্রিকা থেকে আসা ব্যক্তিরা নিখোঁজ!

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকান ‘ওমিক্রন’-এ আতঙ্কিত পুরো বিশ্ব। এমন অবস্থার মধ্যে আফ্রিকা থেকে গত এক মাসে দেশে আসা ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ ছাড়া আফ্রিকা থেকে এ মুহূর্তে দেশে আসতে নিরুৎসাহিত করেন তিনি। আর সেসব দেশ থেকে কেউ এলে তাদের ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। আর সশস্ত্র বাহিনীর সদস্যরা সেই কোয়ারেন্টিন ম্যানেজ করবেন বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরেবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সজীব আহমেদ (সহ-সভাপতি,বিস্তারিত পড়ুন

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের চাকুরিতে পুনঃস্থাপন করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

‘কোভিড-১৯ এর কারণে কর্মচ্যুত এবং নিজ দেশে ফিরে আসা সকল অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশসমূহে চাকুরিতে পুনঃস্থাপন করতে হবে।’ মঙ্গলবার জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকুরির নিশ্চয়তাসহ তাদের সকল প্রকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাগতিক দেশসমূহকে আহবান জানান। সকল অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপর তিনিবিস্তারিত পড়ুন

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার সম্মেলনে শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০% এরও অধিক আসছে শিল্পখাত থেকে। শিল্পমন্ত্রী ২৯ নভেম্বর জাতিসংঘ শিল্পবিস্তারিত পড়ুন

কী উপসর্গ ওমিক্রনের?- জানালেন চিকিৎসক

করোনার বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই যে এখনো শেষ হয়নি, সেটাই নতুন এই ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ সার্স–কভ–২ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা করেছে ডাব্লিউএইচও। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি সর্বপ্রথম ডেলটার চেয়েবিস্তারিত পড়ুন

নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার গত সাত বছরের লেনদেনের বিবরণ এনবিআরকে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র,বিস্তারিত পড়ুন

ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

এখনো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়নি বাংলাদেশে। তারপরও ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশে ছাড়াও রয়েছে ইউরোপের সব দেশ, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরাইল। এর ফলে পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভারত সরকার যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহবিস্তারিত পড়ুন

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের বক্তব্য বিএনপি’র শেখানো: তথ্যমন্ত্রী

‘বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার সাহেবরা যে বক্তব্য দিয়েছেন এগুলো বিএনপি’র শেখানো’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল নেটওয়ার্ক অপারেটর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের বক্তব্যে এটি স্পষ্ট যে, ডাক্তার হিসেবে তারা যতটুকু না বক্তব্য দিয়েছেন, তার চেয়ে বেশি রাজনৈতিকবিস্তারিত পড়ুন