Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সজীব আহমেদ (সহ-সভাপতি,বিস্তারিত পড়ুন
বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের চাকুরিতে পুনঃস্থাপন করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

‘কোভিড-১৯ এর কারণে কর্মচ্যুত এবং নিজ দেশে ফিরে আসা সকল অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশসমূহে চাকুরিতে পুনঃস্থাপন করতে হবে।’ মঙ্গলবার জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকুরির নিশ্চয়তাসহ তাদের সকল প্রকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাগতিক দেশসমূহকে আহবান জানান। সকল অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপর তিনিবিস্তারিত পড়ুন
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার সম্মেলনে শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০% এরও অধিক আসছে শিল্পখাত থেকে। শিল্পমন্ত্রী ২৯ নভেম্বর জাতিসংঘ শিল্পবিস্তারিত পড়ুন
কী উপসর্গ ওমিক্রনের?- জানালেন চিকিৎসক

করোনার বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই যে এখনো শেষ হয়নি, সেটাই নতুন এই ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ সার্স–কভ–২ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা করেছে ডাব্লিউএইচও। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি সর্বপ্রথম ডেলটার চেয়েবিস্তারিত পড়ুন
নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার গত সাত বছরের লেনদেনের বিবরণ এনবিআরকে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র,বিস্তারিত পড়ুন
ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

এখনো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়নি বাংলাদেশে। তারপরও ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশে ছাড়াও রয়েছে ইউরোপের সব দেশ, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরাইল। এর ফলে পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভারত সরকার যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহবিস্তারিত পড়ুন
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের বক্তব্য বিএনপি’র শেখানো: তথ্যমন্ত্রী

‘বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার সাহেবরা যে বক্তব্য দিয়েছেন এগুলো বিএনপি’র শেখানো’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল নেটওয়ার্ক অপারেটর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের বক্তব্যে এটি স্পষ্ট যে, ডাক্তার হিসেবে তারা যতটুকু না বক্তব্য দিয়েছেন, তার চেয়ে বেশি রাজনৈতিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার স্থগিত কেঁড়াগাছির ভোটগ্রহন: শীতে ঘাম ঝড়াচ্ছেন প্রার্থীরা, সকল প্রস্তুতি সম্পন্ন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের (কেঁড়াগাছি গ্রাম) স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে ৩০ নভেম্বর মঙ্গলবার। ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চোখে পড়ার মতো। ইতোমধ্যে তারা সোমবার রাত থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য যা যা করণীয় সেটার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিকালে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই কেন্দ্রের পুরুষ ভোটারবিস্তারিত পড়ুন
৫৪ লক্ষ ৬১ হাজার টাকা
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে ৬০৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে চেক বিতরণ

সাতক্ষীরায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।বিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় সহিংসতা রোধে নব-নির্বাচিত চেয়ারম্যানের মাইকিং

রবিবার ২৮ নভেম্বর শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নে নেতা-কর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করেছে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক। সোমবার (২৯ নভেম্বর) দিনভর বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগআঁচড়ায় সহিংসতা করে আমার প্রতিপক্ষ আমার অনেক নেতা-কর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়েছিলো। তাদের মধ্য একজনের মৃত্যুওবিস্তারিত পড়ুন

