বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার স্থগিত কেঁড়াগাছির ভোটগ্রহন: শীতে ঘাম ঝড়াচ্ছেন প্রার্থীরা, সকল প্রস্তুতি সম্পন্ন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের (কেঁড়াগাছি গ্রাম) স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে ৩০ নভেম্বর মঙ্গলবার।
ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চোখে পড়ার মতো। ইতোমধ্যে তারা সোমবার রাত থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য যা যা করণীয় সেটার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিকালে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই কেন্দ্রের পুরুষ ভোটার ১০৭০ জন ও মহিলা ভোটার ১০৪১ জন।

উল্লেখ্য, ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (স্বতন্ত্র- আনারস প্রতীকের প্রার্থী) ৪৬৯৩ ভোট, মারুফ হোসেন (স্বতন্ত্র- মোটরসাইকেল প্রতীকের প্রার্থী) ৩৭৫৯ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন ৩২৮৪ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ২নং ও ৩নং ওয়ার্ডে ছাবিলা খাতুন (মাইক প্রতীকের প্রার্থী) ১৯০৯ ভোট, মাফুজা খাতুন (কলম প্রতীকের প্রার্থী) ২৪৬ ভোট, আকলিমা খাতুন (বক প্রতীকের প্রার্থী) ৬৯৯ ভোট, রুবিনা খাতুন (হেলিকাপ্টার প্রতীকের প্রার্থী) ১১২ভোট পেয়েছেন।

৩০ নভেম্বর মঙ্গলবারের ভোটগ্রহণের পরই ভাগ্য নির্ধারণ হবে কেঁড়াগাছি ইউপির চেয়ারম্যান, ওই ওয়ার্ডের পুরুষ মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর। প্রার্থীরাও শেষ সময়ের ব্যস্ততায় শীতের মধ্যেও ঘাম ঝড়াচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা