বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় সহিংসতা রোধে নব-নির্বাচিত চেয়ারম্যানের মাইকিং

রবিবার ২৮ নভেম্বর শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নে নেতা-কর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করেছে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।

সোমবার (২৯ নভেম্বর) দিনভর বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগআঁচড়ায় সহিংসতা করে আমার প্রতিপক্ষ আমার অনেক নেতা-কর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়েছিলো। তাদের মধ্য একজনের মৃত্যুও হয়। আমি কখনো মারামারি-হানাহানি পছন্দ করিনা। আমি জনগনের ভোটে বিশ্বাসী ছিলাম। সেই জনগন আমাকে ব্যালোটের মাধ্যমে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি আমার ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞ। তাই আমি মারামারি হানাহানি করে প্রতিশোধ নিতে চাই না। দেশে আইন আছে আদালত আছে। যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। আমি আমার নেতা-কর্মীদের অনুরোধ করবো তারা যেন কোন সহিংসতার পথে না যায়। তাই মাইকিং করে সকলকে নির্বাচন পরবর্তী কোনো মারামারি হানাহানিতে না যায় সেই জন্য সতর্ক করা হয়েছে।

এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেকের এমন মহৎ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান