বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলনে এনায়েত উল্ল্যাহ

শুধু ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া ।। ঢাকার বাইরে ফুল ভাড়া! একদেশে দুই নিয়ম!

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছেন বাস মালিকরা।

বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শুধু ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

খন্দকার এনায়েত বলেন, ভ্রমণকালে বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। ব্যক্তি মালিকানাধীন বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে।

সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়গুলোতে হাফ ভাড়া কার্যকর হবে না।

তবে শর্তগুলো শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানান খন্দকার এনায়েত। সেক্ষেত্রে ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থীরা চলাচল করবে তাদের বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।

এদিকে, এমন সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সারাদেশের শিক্ষার্থীরা উষ্মা প্রকাশ করেছেন। তারা বলছেন, শুধু রাজধানীতেই কী শিক্ষার্থী রয়েছে? তাহলে সারা দেশের শিক্ষার্থীরা কী শিক্ষার্থী নয়? সারা দেশের শিক্ষার্থীরা কী ব্যাপক টাকা-পয়সার মালিক। একদেশে দুই নিয়ম! এমন দ্বিমুখী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সারা দেশের শিক্ষার্থীরা।
তারা শিক্ষার্থীদের হাফ ভাড়া সারা দেশেই একই নিয়ম কার্যকর করার দাবি জানিছেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর