সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় পানি সিঙ্গারার বাম্পার ফলন।। কৃষকের মুখে হাসি

অল্প খরচে অধিক লাভ হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় দিন দিন বাড়ছে পানি সিঙ্গারার চাষ। সুস্বাদু এ ফলটি বাজারজাতকরণ খুবই সহজ। জলাবদ্ধ এলাকায় পতিত জমিতে খুব সহজেই চাষ করা যায় এ ফলটি। অল্প খরচ করে উৎপাদন বেশি। লাভজনক হওয়ায় পানিফল সিঙ্গারা চাষে ঝুঁকছে এখানকার চাষীরা। ‘সিঙ্গারা’ অনেকই চিনেন ‘পানিফল’ হিসেবে। এর একমাত্র কারণ এটি কেবল হাঁটু বা কোমর পানিতেই জন্মায়। দেখতে খানিকটা বাজারে তৈরি সিঙ্গারার মতো হওয়ায় অনেকেই সিঙ্গারা বলেও চিনেন। তাছাড়াও এফলেরবিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরের মেয়র পদ থাকছে কিনা দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত

জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে এসে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, জাহাঙ্গীর আলমের মেয়র পদে থাকা না থাকা নিয়ে আইন পর্যালোচনা করছে সরকার। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুলবিস্তারিত পড়ুন

বিদেশে কি যেতে পারবেন খালেদা জিয়া?

বিভিন্ন রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আরথ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তিনি। কয়েকদফা হাসপাতালে নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনকে গত ১৩ নভেম্বর থেকে আবারো এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। শুরু থেকেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে দলটি। এ জন্য ফের অনশন-মানববন্ধন-বিক্ষোভ সমাবেশের মতো আন্দোলনে সরব দলটি। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবারও (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচিও ঘোষণাবিস্তারিত পড়ুন

হঠকারিতা করবেন না, অতীতে মূল্য দিতে হয়েছে : নেতাকর্মীদের মির্জা ফখরুল

দলের নেতাকর্মীদের হঠকারিতা না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বন্ধুরা আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ। আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনে আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। ‘একটাবিস্তারিত পড়ুন

এবার উচ্চ আদালতে ক্ষমা চাইলেন সেই বিচারক

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরেও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ক্ষমা চেয়েছেন বিচারকাজ থেকে প্রত্যাহার হওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার। সোমবার (২২ নভেম্বর) আপিল বিভাগে ক্ষমা প্রার্থনা করে আবেদন জানান তিনি। সকালে এ মামলার আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে আপিল বিভাগে হাজির হন এ বিচারক। এর আগে গত ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সেরবিস্তারিত পড়ুন

বিএনপির সমাবেশ অনুষ্ঠিত, বুধবার সারা দেশের ডিসি’র কাছে স্মারকলিপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বুধবার (২৪ নভেম্বর) সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদিবিস্তারিত পড়ুন

বাবার মৃতদেহ ঘরে রেখে পরীক্ষার হলে মেয়ে

বাবার মৃতদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছোট মেয়ে রাজিয়া ইসলাম নিসা। রোববার (২১ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ পতনউষা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। তিনি জানান, এসএসসি পরীক্ষার্থী রাজিয়া ইসলাম নিসার বাবা মিজানুর রহমান রোববার ভোরে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন। এতে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে মিজানুর রহমানের মৃতদেহবিস্তারিত পড়ুন

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট তিন দিনের সফরে ঢাকায়

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সোমবার সকাল সোয়া ৯ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, দ্বি-পাক্ষিক বিষয় ছাড়াও নাসিমের সফরকালে জনশক্তি রপ্তানি,স্বাস্থ্য-শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সফরকালে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.বিস্তারিত পড়ুন

কাকরাইলে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, আমরা প্রেসক্লাবে সমাবেশ শেষ করে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন। এবিস্তারিত পড়ুন

বিয়ের অনুষ্ঠানে বউকে তালাক, যৌতুকের ১০ লাখ টাকা ফেরত দিলেন বর

বিয়ের পর বিদায়ের সব প্রস্তুতি শেষ। এখন শুধু বউয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পালা। ঠিক সেই সময় বিয়েতে যৌতুকের ১০ লাখ টাকাসহ ক্ষতিপূরণের অঙ্গীকার করে বউকে তালাক দেন বর। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ামিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, এক বছর আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী মাস্টারপাড়া এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে নিতাইচন্দ্র রায়ের (২৩) সঙ্গে তুলশীচন্দ্র রায়ের মেয়ে জয়ত্রী রানী রায়ের আশীর্বাদ ও রেজিস্ট্রিতে বিয়ে হয়। সরকারি চাকরিতে টাকা লাগবেবিস্তারিত পড়ুন